News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্যানেলে থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ক্যানেলে থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা , ২ মে: গতকাল রাতে উদয়পুরের পিত্রা ক্যানেলে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গতকাল রাতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে উদয়পুরের পিত্রা ক্যানেলে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দন দেবনাথ। তার বাড়ি পশ্চিম পিত্রা এলাকায়। পরবর্তীতে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জুরি নদীর তীর রক্ষা প্রকল্পে গাফিলতির অভিযোগ, প্রশ্নে গুণগত মান

আগরতলা, ২ মে: উত্তর জেলার বাঘবাসা বিধানসভা এলাকার জুরি নদীর তীর রক্ষা প্রকল্প ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।…

ByByNews Desk May 2, 2026

সোনামুড়ার কৃতি ছাত্র মোঃ সেতাবের দুর্দান্ত সাফল্য, রাজ্যে সপ্তম স্থান

আগরতলা, ২ মে: এবারের সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সোনামুড়ার মুখ উজ্জ্বল করল কৃতি ছাত্র…

ByByNews Desk May 2, 2026

নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে নিখোঁজ যুবক, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ মে: গতকাল দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাছ ধরতে গিয়ে…

ByByNews Desk May 2, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ১০ কেজি গাঁজা

সোনামুড়া, ২ মে: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বলেরঢেপা এলাকায় মোবাইল ডিউটির সময় উদ্ধার করা…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top