News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। একাধিক গ্রামে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি বড় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

বিশ্রামগঞ্জের চিকন চড়া ভিলেজে ঝড়ের তাণ্ডবে বিল্লাল মিয়া ও আলাল মিয়ার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে তাঁদের বাড়ির একাংশ ভেঙে পড়ে বলে জানা গেছে।

অন্যদিকে, জম্পুইজলা ব্লকের জগাই বাড়ি ভিলেজে অবস্থিত তকতুরমা ব্যাপটিস্ট চার্চের উপর একটি বিশাল জাম গাছ ভেঙে পড়ে। এতে চার্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

চার্চের দায়িত্বপ্রাপ্তদের দাবি, ঘটনাটি প্রার্থনা সভার সময় ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে তারা জানান।

ঝড়ের জেরে একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবিও জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top