News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়
Image

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা, মায়ানমার এবং তিব্বতে দিনটি বিশেষ ভাবে উদযাপিত হয়। সে মোতাবেক ত্রিপুরায় ধর্মীয় রীতি মেনেই ২৫৭০ তম বুদ্ধ পূর্ণিমা বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে উদযাপন করা হয়েছে।

বুদ্ধ পূর্ণিমা বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত এই দিনটি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। ভারতে এটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী হিসেবে পালিত হলেও শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তিব্বত ও মঙ্গোলিয়ায় ‘ভেসাক’ নামে পরিচিত।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বোধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। তাই দিনটি বৌদ্ধদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিন ভোর থেকেই ভক্তরা স্নান করে শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে উপস্থিত হন। বুদ্ধের বন্দনা, ধ্যান এবং বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটি গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মমতে, শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গৌতম বুদ্ধকে গণ্য করা হয়।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top