News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
Image

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের মহাদেবটিলা গ্রাম। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।

জানা গেছে, প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এই মহাদেবটিলা গ্রামে। কিন্তু এত বছরেও গ্রামে পানীয়জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রায় দশ বছর আগে বিধায়ক তহবিল থেকে একটি জল পরিশোধন যন্ত্র বসানো হলেও তা গত সাত বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে।

অন্যদিকে, জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় আট বছর আগে একটি পাম্প মেশিন বসানো হলেও সেটি এখনও চালু করা সম্ভব হয়নি। অভিযোগ, নির্ধারিত জায়গায় পাম্প বসানো না হওয়ায় জমির মালিক দপ্তরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা বিচারাধীন থাকায় পাম্পটি চালু করা যাচ্ছে না।

গ্রামবাসীদের দাবি, একাধিকবার পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। এমনকি পনেরো দিনে একবার জল দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এদিকে গ্রামের রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত শোচনীয়। রাস্তা বেহাল থাকায় অনেক সময় গাড়িও গ্রামে ঢুকতে পারে না, ফলে জল সরবরাহ আরও ব্যাহত হচ্ছে।

গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের সমস্যার কোনো পরিবর্তন হয় না। এত বছরেও পানীয়জলের স্থায়ী সমাধান হলো না। আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। জল না থাকায় খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। ট্যাঙ্কারের জলও নিয়মিত পাই না, তাও খুব কম দেওয়া হয়।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top