News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)
Image

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের পাড়ে দীর্ঘদিন ধরে বসবাসকারী বেশ কিছু পরিবারকে জায়গা খালি করার নোটিশ দেওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন বাসিন্দারা।
জানা গেছে, আগরতলা পুর নিগমের উদ্যোগে কাটা খাল সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খালের পাড়ে বসবাসকারীদের উচ্ছেদের জন্য পরপর দুইবার নোটিশ দেওয়া হয়। পাশাপাশি শুক্রবার মাইকিং করেও দ্রুত এলাকা খালি করার নির্দেশ জানানো হয়েছে।

নোটিশপ্রাপ্ত বাসিন্দাদের অভিযোগ, তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। অনেকেই মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন এবং সন্তানদের পড়াশোনা করাচ্ছেন। কেউ গৃহ পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে তাঁরা গভীর উদ্বেগে ভুগছেন। তাঁদের প্রশ্ন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তাঁরা কোথায় যাবেন।

এই পরিস্থিতির মধ্যেই শনিবার সন্ধ্যায় সিপিআই(এম)-এর অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন দলের নেতা অমল চক্রবর্তীসহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
অমল চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। তাঁর দাবি, একদিকে কর্মসংস্থানের অভাব, অন্যদিকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে মানুষকে ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। তিনি আরও বলেন, হকার উচ্ছেদ থেকে শুরু করে বসবাসকারী পরিবারগুলিকে সরিয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ইস্যু ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে। উচ্ছেদ ইস্যুতে বিরোধীদের সক্রিয়তা বাড়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top