News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র দাবদাহে স্বস্তির ঠিকানা, মেলাঘরে কাজী মহাসিনের ভেজালহীন আখের রস ও ডাবের কদর
Image

তীব্র দাবদাহে স্বস্তির ঠিকানা, মেলাঘরে কাজী মহাসিনের ভেজালহীন আখের রস ও ডাবের কদর

মেলাঘর, ২৫ এপ্রিল: তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে যখন মানুষ স্বস্তির খোঁজে ছুটছে, ঠিক সেই সময় মেলাঘরের ইন্দিরা নগরে পথচলতি মানুষের কাছে স্বস্তির পরশ হয়ে উঠেছেন কাজী মহাসিন। ভেজালমুক্ত আখের রস ও কচি ডাব বিক্রি করে তিনি একদিকে যেমন মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন, অন্যদিকে সততার সঙ্গে চালাচ্ছেন নিজের সংসার।

মেলাঘর-সোনামুড়া মূল সড়কের ইন্দিরা নগর সরদার বাড়ি মসজিদের বিপরীত দিকে গেলেই দেখা মেলে তার ছোট্ট দোকানের। একটি আখ মাড়াই মেশিনকে কেন্দ্র করে দিনভর ব্যস্ত সময় কাটে মহাসিনের। গত সাত বছর ধরে একই স্থানে তিনি টাটকা ও ভেজালহীন আখের রস পরিবেশন করে আসছেন। পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে কচি ডাবের ব্যবস্থাও।

বর্তমানে বাজারে বিভিন্ন কেমিক্যালযুক্ত ঠান্ডা পানীয়র ভিড় থাকলেও সচেতন মানুষের পছন্দ এখন প্রাকৃতিক পানীয়। সেই কারণে মহাসিনের দোকানে প্রতিদিনই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পথচলতি বাইক আরোহী থেকে শুরু করে চার চাকার যাত্রী— সবাই একটু থেমে এক গ্লাস টাটকা আখের রস পান করে নিচ্ছেন।

ভেজালের ভিড়ে বিশুদ্ধতার এই প্রয়াস এলাকায় প্রশংসিত হয়েছে। তীব্র গরমে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ—এই দুইয়ের সমন্বয়ে কাজী মহাসিন আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top