News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বণিক্য চৌমুহনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের
Image

বণিক্য চৌমুহনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের

আগরতলা, ২৪ এপ্রিল: সাতসকালে বণিক্য চৌমুহনী সংলগ্ন সুকান্তপল্লী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম সৌরভ আচার্যী (২২)। তার বাড়ি মেখলিপাড়া এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হন সৌরভ। বণিক্য চৌমুহনী এলাকায় পৌঁছতেই একটি ট্রিপার গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতরভাবে আহত হন তিনি।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে ভেঙে পড়েন সৌরভের বাবা-মা। তাঁদের কান্নায় হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top