News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া টমটম, ব্যাটারি ও বাইক উদ্ধার, আটক ৩
Image

চুরি যাওয়া টমটম, ব্যাটারি ও বাইক উদ্ধার, আটক ৩

আগরতলা, ২৪ এপ্রিল: চুরি যাওয়া ৩টি টমটম, একটি টমটমের ব্যাটারি এবং একটি মোটরবাইক সহ তিনজন অভিযুক্ত চোরকে আটক করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকা থেকে ধারাবাহিকভাবে টমটম ও বাইক চুরির অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের ফলে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী জানান, ধৃতরা হলেন, শিবু সাহা, সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ। তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, শহরে চুরি রোধে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top