News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
Image

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একটি উচ্চপর্যায়ের টিম। বৃহস্পতিবার এই টিমের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার।

উল্লেখ্য, এডিসি নির্বাচনোত্তর সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, তা মোকাবিলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা ইতিমধ্যেই উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার মান্দাই এলাকায় সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান প্রশাসনিক টিম। জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম জেলা রুরাল-এর অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারসহ অন্যান্য আধিকারিকরা। এদিন জেলা শাসক মান্দাই ব্লকের আধিকারিক, স্থানীয় প্রশাসন ও মান্দাই থানার ওসির সঙ্গে বৈঠক করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।

সংবাদ মাধ্যমকে জেলা শাসক ডা. বিশাল কুমার জানান, স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তিনি বলেন, ভোট গণনার পর যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
সব মিলিয়ে এডিসি এলাকাগুলিতে শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে রাজ্য সরকার ও প্রশাসন তৎপর রয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top