News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম মিথিলেশ রায়। ঘটনা বুধবার সন্ধ্যারাতে রাজধানীর এনসিসি থানাধীন গোয়ালাবস্তি এলাকায়।

ডিউটি সেরে বাড়ি ফিরে বৈদ্যুতিন পাখায় বিদ্যুৎ সংযোগ করতে গিয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন তিনি। শব্দ পেয়ে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিআরপিএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জওয়ানের নাম মিথিলেশ রায়। সিআরপিএফ এর ১২৪ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি। তার কর্মস্থল ছিল শালবাগান কার্যালয়ে। তার বাড়ি রায়পুরে। আগরতলায় গোয়ালাবস্তি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য বেসরকারী হাসপাতাল থেকে মৃত জওয়ানের দেহ জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালের মর্গে এনসিসি থানার এক আধিকারিক এই সংবাদ জানান। এদিন সিআরপিএফ এর আধিকারিকরা জিবি হাসপাতালের মর্গে ছুটে যান। তারা নিহত জওয়ানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। মর্গ থেকেই তার কফিনবন্দি দেহ বিমানে করে নিজ বাড়ি রায়পুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই মর্মান্তিক ঘটনায় রাজধানীর শালবাগান এবং গোয়ালাবস্তি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top