News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর রেলস্টেশনের কাছে অসুস্থ চালককে উদ্ধার, তৎপর ফায়ার সার্ভিস
Image

ধর্মনগর রেলস্টেশনের কাছে অসুস্থ চালককে উদ্ধার, তৎপর ফায়ার সার্ভিস

ধর্মনগর, ২৩ এপ্রিল: ধর্মনগর রেলস্টেশনের নিকটে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল ফায়ার সার্ভিস। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ধর্মনগর ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, অসুস্থ ব্যক্তির নাম প্রদীপ দাস (৫৫)। তিনি একটি বোলেরো গাড়ির চালক এবং গাড়ি সার্ভিসিং করানোর উদ্দেশ্যে ধর্মনগরে এসেছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বাড়ি রাজধানী আগরতলায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের এই তৎপরতায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top