News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের নিয়মিতকরণ নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ
Image

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের নিয়মিতকরণ নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ২৩ এপ্রিল: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকরিতে নিয়মিতকরণ না দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আদালত।

মামলার শুনানিতে আদালত জানতে চেয়েছে, দীর্ঘদিন ধরে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের কেন স্থায়ী পদে নিয়োগ বা নিয়মিতকরণ করা হবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মামলার পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, বহু বছর ধরে কাজ করলেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এখনও নিয়মিত চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সেই কারণেই ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁরা ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

আবেদনকারীদের দাবি, সরকার যতদিন পর্যন্ত নিয়মিতকরণ না করছে, ততদিন সমকাজে সমবেতন নীতি কার্যকর করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতেই এই মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবী আরও জানান, এর আগেও উচ্চ আদালত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের পক্ষে রায় দেয়। পরে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করলেও সেখানেও কর্মী-সহায়িকাদের পক্ষেই রায় বহাল থাকে। তা সত্ত্বেও এখনও তাঁদের দাবি পূরণ হয়নি। এছাড়াও অভিযোগ, ২০১৭ সাল থেকে রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা মহার্ঘ ভাতা পাচ্ছেন না। ২০১৭ সালের আগে নিয়মিত আর্থিক অনুদান বৃদ্ধি করা হলেও পরবর্তী সময়ে তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top