News Flash

Image

তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আশঙ্কাজনক যুবক

তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আশঙ্কাজনক যুবক

ধর্মনগর, ২৩ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর চা বাগান এলাকায় তিনতলা একটি ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। আহত যুবকের নাম অজয় গৌড় (২৭)।
জানা গেছে, রহস্যজনক পরিস্থিতিতে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হন। ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে, পাশাপাশি হাত ও কাঁধেও গুরুতর চোট রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বজেন্দ্রনগর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে তিনি ছাদ থেকে ঝাঁপ দিলেন বা পড়ে গেলেন সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানেন না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top