নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ এপ্রিল: বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ঋষ্যমুখ ব্লক এবং রাজনগর ব্লকের রবিবার বিভিন্ন দোকানে হানা দিয়ে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ খাবার ও পলিথিন ব্যাগ উদ্ধার করে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডি সি এম বিলোনিয়া সঞ্জয় শীল সহ মহকুমা প্রশাসনের কর্মী ও বিলোনিয়া থানার পুলিশ। অভিযান চলে নলুয়া, চোত্তাখলা, নীহারনগর বাজার।
অভিযানকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে, এবং সেই উদ্ধার কৃত মেয়াদ উত্তীর্ণ খাবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দিয়ে নস্ট করা হয়েছে। অভিযানে মোট ৪০ কেজি পলিব্যাগ উদ্ধার করা হয়েছে। জরিমানা বাবদ ৬০০০/- টাকা আদায় করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর মধ্যে চিপস্, ঘি, মধু, বিস্কুট, সরিষার তেল ইত্যাদি উদ্ধার করা হয়।
পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীর হাতে বিকল্প বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়েছে এবং প্রচার করা হয় যেন এই গুলো সবাই ব্যবহার করে।অভিযান শেষে ডি সি এম সঞ্জয় শীল জানান এই ধরনের অভিযান আরো চলবে এবং পাশাপাশি রিফাইন্ড পলিবেগ যাতে সবাই ব্যবহার করে তার উপর ক্রেতা এবং বিক্রেতা সবাইকে আরো বেশি বেশি করে সচেতন করা হবে।



















