News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় মেয়াদ উত্তীর্ণ খাবার ও পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান
Image

বিলোনিয়ায় মেয়াদ উত্তীর্ণ খাবার ও পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ এপ্রিল: বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ঋষ্যমুখ ব্লক এবং রাজনগর ব্লকের রবিবার বিভিন্ন দোকানে হানা দিয়ে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ খাবার ও পলিথিন ব্যাগ উদ্ধার করে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডি সি এম বিলোনিয়া সঞ্জয় শীল সহ মহকুমা প্রশাসনের কর্মী ও বিলোনিয়া থানার পুলিশ। অভিযান চলে নলুয়া, চোত্তাখলা, নীহারনগর বাজার।

অভিযানকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে, এবং সেই উদ্ধার কৃত মেয়াদ উত্তীর্ণ খাবার  সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দিয়ে নস্ট করা হয়েছে। অভিযানে মোট ৪০ কেজি পলিব্যাগ উদ্ধার করা হয়েছে। জরিমানা বাবদ ৬০০০/- টাকা আদায় করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর মধ্যে চিপস্, ঘি, মধু, বিস্কুট, সরিষার তেল ইত্যাদি উদ্ধার করা হয়।

পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীর হাতে বিকল্প বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়েছে এবং  প্রচার করা হয় যেন এই গুলো সবাই ব্যবহার করে।অভিযান শেষে ডি সি এম  সঞ্জয় শীল জানান এই ধরনের অভিযান আরো চলবে এবং পাশাপাশি রিফাইন্ড পলিবেগ যাতে সবাই ব্যবহার করে তার উপর ক্রেতা এবং বিক্রেতা সবাইকে আরো বেশি বেশি করে সচেতন করা হবে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top