News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪ কেন্দ্রে জয়ী তিপ্রা মথা, একটি কেন্দ্রে জয়ী বিজেপি
Image

৪ কেন্দ্রে জয়ী তিপ্রা মথা, একটি কেন্দ্রে জয়ী বিজেপি

আগরতলা, ১৭ এপ্রিল: এডিসি নির্বাচনের ভোট গণনা চলছে সকাল থেকেই। দুপুর ১২ টার আগেই ৫ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ্যে এসেছে। তার মধ্যে চারটি কেন্দ্রেই জয়ী হয়েছে তিপ্রা মথা, একটি কেন্দ্রে জয়ী বিজেপি দল।

সিমনা তমাকারী কেন্দ্রে ১৭ হাজার ৮৬২ ভোট পেয়ে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছেন তিপ্রা মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার প্রাপ্ত ভোট ২৩১৪। বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে জয়ী হয়েছেন মথা প্রার্থী রুনিয়েল দেববর্মা, তার প্রাপ্ত ভোট  ২০০৫৫, এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৩৯৮৫। পেকুয়ারজলা – জন্মেজয়নগর কেন্দ্রে জয়ী হয়েছেন মথা প্রার্থী গীতা দেববর্মা, তার প্রাপ্ত ভোট ২২৭০৭, এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১৮৮৪। মহারানী চেলাগাং কেন্দ্রে জয়ী হয়েছেন মথাপ্রার্থী  চন্দ্র কুমার জমাতিয়া, তার প্রাপ্ত ভোট ১০৩২৯। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সম্রাট জমাতিয়ার প্রাপ্ত ভোট ৮০৫০।

মাছমারা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মঞ্জু রাণী সরকার। তার প্রাপ্ত ভোট ১৩৭০০। এই কেন্দ্রে তিপ্রা মথা পার্টির প্রার্থী স্বপন কুমার চাকমার প্রাপ্ত ভোট ৮৯৮১।

Releated Posts

পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

আগরতলা, ২১ এপ্রিল: আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা ত্রিপুরা। জাতি-জনজাতি নির্বিশেষে সকলের অংশগ্রহণে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ এপ্রিল: সম্প্রতি টিটিএএডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। অভিযোগ, কিছু তিপ্রা…

ByByReshmi Debnath Apr 20, 2026

নাবালিকা অপহরণ ও সাইবার অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার, অসম থেকে ধরল চুরাইবাড়ি থানার পুলিশ

আগরতলা, ২০ এপ্রিল: নাবালিকা অপহরণ ও সাইবার অপরাধের মামলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উন্নত প্রযুক্তির সহায়তায় অসম থেকে…

ByByReshmi Debnath Apr 20, 2026

তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২০ এপ্রিল: তিনদিনের সফরে সোমবার রাজ্যে পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর এই সফরকে…

ByByReshmi Debnath Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top