News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলী গোলাঘাটি কেন্দ্রে কাউন্টিং স্থগিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা
Image

আমতলী গোলাঘাটি কেন্দ্রে কাউন্টিং স্থগিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা

আগরতলা, ১৭ এপ্রিল: ভোট গণনা প্রক্রিয়ার মধ্যেই আমতলী গোলাঘাটি কেন্দ্রের ১৯ নম্বর টেবিলে হঠাৎ করেই কাউন্টিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজ সকাল থেকে এডিসির ২৮টি আসনের শুরু হয়েছে ভোট গণনার কাজ। নিয়ম মেনে প্রথমে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়। অধিকাংশ কেন্দ্রেই এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গণনা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।

গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং সশস্ত্র বাহিনীর নজরদারিতে প্রতিটি গণনা কেন্দ্র সুরক্ষিত রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু ভোট গণনা প্রক্রিয়ার মধ্যেই আমতলী গোলাঘাটি কেন্দ্রের ১৯ নম্বর টেবিলে হঠাৎ করেই কাউন্টিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ফলাফলকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক রয়েছে।

Releated Posts

মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্যক্তি

তেলিয়ামুড়া, ২২ জুলাই : মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ জুলাই: বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা…

ByByReshmi Debnath Jul 22, 2026

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই…

ByByReshmi Debnath Jul 22, 2026

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top