News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ
Image

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন তাঁরা জনসংঘ থেকে শুরু করে বর্তমান সময়ে দলের উত্থানের ইতিহাসও স্মরণ করেন।

কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল বলেন, “বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের ৪৭তম প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে জানাই শুভেচ্ছা। গত ৭৫ বছরে প্রবীণ নেতা ও কর্মীদের কঠোর পরিশ্রমে এই সংগঠন গড়ে উঠেছে, যার শিকড় রয়েছে ভারতীয় জনসংঘ-এর সময় থেকে।”

তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ী-সহ একাধিক নেতার প্রতি শ্রদ্ধা জানান, যাঁরা দলের আদর্শিক ভিত্তি গড়ে তুলেছিলেন।

গোয়েল আরও বলেন, ১৯৮০ সালে মুম্বইয়ে বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির প্রতিষ্ঠা হয় এবং সেই সময়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি বলেন, “দশক কয়েক আগে ভারতীয় জনতা পার্টি গঠনের সময় রাম জেঠমালানি ও শান্তি ভূষণের মতো বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের নেতারা দলের আদর্শ ও সংবিধান নিয়ে আলোচনা করেছিলেন।”

এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই দিনটিকে জাতীয় উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে দল ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে কাজ করছে।”

উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় বিজেপি। জনতা পার্টির ভাঙনের পর অটল বিহারী বাজপেয়ী-কে প্রথম সভাপতি করে দলটি আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে সারা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বিজেপি ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top