News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি
Image

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দোরগোড়ায় পৌছে দলের জাতীয় সহ-সভাপতি ও কোণ্ডাগাঁওয়ের বিধায়ক লতা উসেন্দিকে এডিসি নির্বাচনের জন্য প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি মাসের ১২ তারিখে ২৮ আসনের এই পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫টি আসন তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের জন্য সংরক্ষিত।

নির্বাচনের দায়িত্ব গ্রহণের পরই লতা উসেন্দি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি ২০ কিল্লা-বাগমা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমর জমাতিয়ার সমর্থনে এক বিশাল পদযাত্রা ও জনসভায় নেতৃত্ব দেন। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়, যা এলাকায় বিজেপির প্রতি জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে দলীয় নেতৃত্বের দাবি।

বিশাল এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ উন্নয়ন ও জনকল্যাণকে দলের মূল এজেন্ডা হিসেবে তুলে ধরেন। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার জাতীয় সভাপতি সমীর ওরাঁও, স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া, তুতন দাস সহ একাধিক শীর্ষ নেতা ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা।

সভায় বিজেপি নেতারা রাজ্যে গত কয়েক বছরে হওয়া উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে সাধারণ মানুষের কাছে সমর্থনের আবেদন জানান। কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ে।

এদিকে, জনসভা শেষে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনও লক্ষ্য করা যায়। বিভিন্ন বিরোধী দল থেকে ৩২১টি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। নতুন সদস্যরা জানান, রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। আগামী দিনে এ ধরনের জনসভা ও তৃণমূল স্তরে সমর্থন জোগাড়ের প্রচেষ্টা আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

………

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top