News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের দুঃসাহসিক চুরি, বনদপ্তরের অফিসে হানা চোরের
Image

ফের দুঃসাহসিক চুরি, বনদপ্তরের অফিসে হানা চোরের

আগরতলা, ৩১ ডিসেম্বর : ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এবার কাকড়াবন থানার অন্তর্গত জামজুরি বনদপ্তরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিস থেকে একটি কম্পিউটার ও প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। সকালে অফিসের কর্মীরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং ভেতরে ঢুকে কম্পিউটার ও নগদ টাকা উধাও থাকার বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি কাকড়াবন থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চোরদের সন্ধানে ডগ স্কোয়াডও নামানো হয়। ঘটনাকে ঘিরে বনদপ্তরের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সরকারি অফিস হওয়া সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, যার সুযোগ নিয়েই চোরেরা এই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছে।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top