News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাঞ্জেল চাকমার মৃত্যুতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

অ্যাঞ্জেল চাকমার মৃত্যুতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর: প্রয়াত অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় ত্রিপুরা সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে। পাশাপাশি ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উত্তরাখণ্ড সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রয়াত অ্যাঞ্জেল চাকমার পরিবারের জন্য এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শোকের মুহূর্তে রাজ্য সরকার শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সরকারের মানবিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখছেন বিভিন্ন মহল।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top