News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারও নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের
Image

আবারও নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

আগরতলা, ২৩ ডিসেম্বর: নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের বিক্ষোভ প্রদর্শন করেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।

তাঁদের অভিযোগ, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে ৩৯০০০ জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছিল। তাতে টেট ওয়ান এবং টেট টু মিলে মোট ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ২ বছর যাবৎ তারা বেকারত্বের জ্বালায় ভুগছেন। তাই তাঁরা বাধ্য হয়ে আজ নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

তাঁদের আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top