News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রম কোড বাতিলের দাবিতে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল
Image

শ্রম কোড বাতিলের দাবিতে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ৪ ডিসেম্বর : নয়া শ্রমকোডকে দানবীয় শ্রমকোড আখ্যা দিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ। আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে সামিল হয়েছেন কর্মী সর্মথকরা। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, নতুন শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকস্বার্থবিরোধী এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার উদ্দেশ্যে কেন্দ্র এই আইন প্রণয়ন করেছে। এদিন তিনি আরও বলেন, গত ২১ নভেম্বর নয়া শ্রমকোড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত সরকার পুরোপুরি কর্পোরেটদের স্বার্থের জন্য লাগু করেছে। এই আইনের আওতার বাইরে থাকবে দেশের ৯০ শতাংশ মানুষ। কারণ, দেশের বেকার প্রবীণ ও কৃষকদের স্বার্থ বিরোধী এই আইন।

তাঁর কথায়, গোটা দেশের কৃষকদের আন্দোলনের জেরে ২৯ টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড লাগু করেছে কেন্দ্র সরকার। এই শ্রম কোড লাগুর ফলে ৮ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। এছাড়া পি এফ গ্রাটুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। অতিসত্বর শ্রম কোড প্রত্যাহারের দাবি জানান তিনি। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন শ্রমিক-সমর্থকরা।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top