News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথক রাজ্যের দাবিতে ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে এনএফএনএস ও আইপিএফটির বিক্ষোভ
Image

পৃথক রাজ্যের দাবিতে ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে এনএফএনএস ও আইপিএফটির বিক্ষোভ

আগরতলা, ২ ডিসেম্বর : আগামী ১৫ ডিসেম্বরে পৃথক রাজ্য গঠন এবং ১২৫তম সংবিধান সংশোধনী বিল, ২০১৯-কে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিকে সামনে রেখে নেশন্যাল ফেডারেশন অফ নিউ স্টেট এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা -এর যৌথ উদ্যোগে নয়া দিল্লির যন্তর-মন্তরে একদিনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি জেনেরাল সেক্রেটারী স্বপন দেববর্মা।

এদিন তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে এনএফএনএস-এর প্রতিনিধি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা থেকে আইপিএফটির পক্ষ থেকে প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, টিটিএ-এডিসি এলাকাকে ভিত্তি করে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠন ছাড়াও পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাশ করে ত্রিপুরা বিধানসভার মন্ত্রিপরিষদের সুপারিশ অনুযায়ী টিটিএ-এডিসিকে তিপ্রা টেরিটরিয়েল কাউন্সিল (TTC)-এ উন্নীত করার দাবি উত্থাপন করা হবে।

এছাড়া উত্তর-পূর্বের সব এডিসির এমডিসি ও সব এমএলএ-কে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট ডিসেম্বরের মধ্যেই চিঠি লিখে বিলটি পাশের অনুরোধ জানাতে আহ্বান করা হবে।

আইপিএফটির প্রতিটি ডিভিশন থেকে ন্যূনতম তিনজন প্রতিনিধি পাঠানোর নির্দেশ সংশ্লিষ্ট প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের দেওয়া হয়েছে। ট্রেন টিকিট বুকিং এবং যাতায়াত-সংক্রান্ত সকল প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএফটি ও যুব আইপিএফটির ট্রেজারারদের ওপর।
সমস্ত প্রতিনিধি ট্রেন টিকিট বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট ট্রেজারারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সিট-ইন ডেমোনস্ট্রেশনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ত্রিপুরা ও উত্তর-পূর্বে নতুন করে আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top