News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শনিছড়ায় শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, পুলিশের তৎপরতায় স্বস্তি জনমনে
Image

শনিছড়ায় শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, পুলিশের তৎপরতায় স্বস্তি জনমনে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ নভেম্বর :
উত্তর ত্রিপুরার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিলা এলাকায় সোমবার দুপুরে ঘটে যাওয়া নৃশংস শিশু হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই নদীয়াপুর এলাকার চারজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই মিলেছিল গুরুত্বপূর্ণ তথ্য। এরপরই মঙ্গলবার গভীর রাতে শনিছড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মদন গোপন সিনহা (৫৭), পিতা মদন চাঁন সিনহাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার শারীরিক পরীক্ষার পর তাকে জেলা আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৩৪/২৫, ১০৩(১), ১১৮(২) ও ৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার তদন্তভার রয়েছেন সাব-ইন্সপেক্টর উমা রানী নমঃ।

এদিকে, ঘটনার পর পুলিশের একটি বিশেষ দল বহিঃরাজ্যের শিলচরের জীবন জ্যোতি নামক বেসরকারি নার্সিংহোমে গিয়ে আহত বিজয়া সিনহার জবানবন্দী রেকর্ড করেছে। পুলিশের এই দ্রুত তৎপরতা এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top