News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করল আসাম রাইফেলস, বাজারমূল্য ৩.৫ কোটি টাকা
Image

বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করল আসাম রাইফেলস, বাজারমূল্য ৩.৫ কোটি টাকা

আগরতলা, ২৩ নভেম্বর:
সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধে বড়সড় সফলতা পেল আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে শুক্রবার কারিমগঞ্জ জেলায় একটি বলেরো পিকআপ গাড়ি আটক করা হয়, যার নাম্বার এমজেড – ০৮ – ৭১৮১। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় বিদেশি ব্র্যান্ডের ১৬৫ কার্টুন সিগারেট। উদ্ধার করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৫ কোটি টাকা।

অভিযানের সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তারা হল- লালরিনসাঙ্গা (৩৫), পিতা: টমিজ উদ্দিন, ঠিকানা: মামিত, মিজোরাম, লাললুঙ্গাইয়া (২৯), পিতা: লানুনমাইয়া, ঠিকানা: রেঙ্গদিল, মামিত, মিজোরাম।

উদ্ধারকৃত সামগ্রী ও আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য ডিআরআই–এর হাতে তুলে দেওয়া হয়েছে।
অসম রাইফেলস জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ বাণিজ্য দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top