News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে হারাধন সংঘ পার্কে ডায়াবেটিস পরীক্ষার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত
Image

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে হারাধন সংঘ পার্কে ডায়াবেটিস পরীক্ষার বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

আগরতলা, ২৩ নভেম্বর:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ত্রিপুরাজুড়ে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ১৪ দিনের ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি। ১৪ই নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন রাজ্যের শহর থেকে গ্রামাঞ্চল—বিভিন্ন এলাকায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য শিবির।
উদ্যোগের অংশ হিসেবে আজ আগরতলার হারাধন সংঘ পার্কে একটি বৃহৎ ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় দেখা যায় ক্যাম্পে। প্রায় শতাধিক ব্যক্তি বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার স্বেচ্ছাসেবীরা পরিষেবা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাঃ প্রদীপ ভৌমিক, সংস্থার অন্যান্য দায়িত্বশীল আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। ডাঃ ভৌমিক তাঁর বক্তব্যে ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ, নিয়ন্ত্রণের উপায় ও প্রতিরোধমূলক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ডায়াবেটিস কেবল একদিনের সচেতনতার বিষয় নয়, প্রত্যেক মানুষের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনই এই নীরব ঘাতক রোগ থেকে সুরক্ষা দিতে পারে।
তিনি অংশগ্রহণকারীদের রক্তে সুগার নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন এবং রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শমতো ওষুধ গ্রহণ, হাঁটাচলা এবং ওজন নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেন। ক্যাম্পে ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, লিভার ফাংশন ও সাধারণ স্বাস্থ্য সম্পর্কে তাৎক্ষণিক সচেতনতা বার্তাও প্রদান করা হয়।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top