News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান কর্মসূচি অনুষ্ঠিত
Image

৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ১৬ নভেম্বর: ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গঠনের আহ্বানকে সামনে রেখেই এদিনের যুব সম্মেলনের আয়োজন করা হয়।

যুব মোর্চার নেতৃত্ব জানান, দেশের অগ্রগতি ও উন্নয়নে যুবসমাজকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ টাউন বড়দোয়ালীর ওয়ার্ড কর্পোরেটগণ, যুব মোর্চার নেতৃত্বসহ বহু কর্মী সমর্থক।

সমগ্র অনুষ্ঠানজুড়ে আত্মনির্ভর ভারত গঠনে যুবসমাজের ভূমিকা, বিভিন্ন সরকারি প্রকল্প এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top