News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুশাসনের জয়, সামাজিক ন্যায়ের জয়, বিহারে এনডিএর প্রচণ্ড জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
Image

সুশাসনের জয়, সামাজিক ন্যায়ের জয়, বিহারে এনডিএর প্রচণ্ড জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : বিহারে বিজেপি–নেতৃত্বাধীন এনডিএর ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বলেন, এটি উন্নয়ন ও সুশাসনের জয়। এটি সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভাবনার জয়।

মোদী আরও বলেন, বিহারের আমার পরিবার-পরিজনদের প্রতি অসীম কৃতজ্ঞতা, যাঁরা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএকে অভূতপূর্ব আশীর্বাদ দিয়েছেন। এই প্রচণ্ড জনমত আমাদের নতুন উদ্যমে, নতুন সংকল্পে জনগণের সেবায় কাজ করার শক্তি দেবে।

প্রধানমন্ত্রী মোদী এনডিএর প্রতিটি জোটসঙ্গীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এনডিএ বিহারের সর্বাঙ্গীণ উন্নয়ন করেছে। আমাদের কাজের রেকর্ড এবং ভবিষ্যৎ ভিশন দেখে মানুষ আমাদের বিপুল সমর্থন দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান, জিতন রাম মাঝি এবং উপেন্দ্র কুশবাহকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রীর মতে, এই নির্বাচনে জনগণ উন্নয়নকেই কেন্দ্র করে ভোট দিয়েছেন। তিনি বলেন, এনডিএর প্রত্যেক কর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা নিরলস পরিশ্রম করে আমাদের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বিরোধীদের প্রতিটি মিথ্যার জবাব দিয়েছেন। তাঁদের নিষ্ঠাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই।

বিহারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নতুন অঙ্গীকারের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে আমরা বিহারের অবকাঠামো, অর্থনীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রেই আরও উন্নতির জন্য দ্রুত কাজ করব। আমরা নিশ্চিত করব, এখানে যুবসমাজ ও নারীদের সামনে আরও বড় সুযোগের দ্বার খুলে যায়।

উন্নয়ন, স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়ের বার্তা সামনে রেখে এনডিএর এই ঐতিহাসিক জয়ে বিহারের রাজনৈতিক অঙ্গন নতুন মোড় নিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৬ এপ্রিল: বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে এবং নাগরিক পরিষেবার…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট বাড়বে : দাবি প্রদেশ সভাপতির

আগরতলা, ১৬ এপ্রিল: এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

আগরতলার বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে রাজ্যপাল, শহরের নিকাশি ব্যবস্থায় জোর

আগরতলা, ১৬ এপ্রিল: আজ আখাউড়া চেকপোস্ট সংলগ্ন ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা…

ByByReshmi Debnath Apr 16, 2026

হাই ভোল্টেজ তার ছিঁড়ে নাবালিকা গুরুতর জখম, বিক্ষোভে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর, রক্তাক্ত ওসি, পুলিশের লাঠিচার্জ

আগরতলা, ১৬ এপ্রিল: ধলাই জেলার আমবাসা মহকুমায় পরপর হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার ঘটনায় চরম উত্তেজনা…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top