News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস: সাংসদ বিপ্লব
Image

বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ নভেম্বর : বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস। তাঁরা বাংলার মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এবারের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জয়ী করবে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে আয়োজিত যোগদান সভায় এমনটাই দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর কটাক্ষ, বাংলার মুখ্যমন্ত্রী জনগণকে কি উপহার দিয়েছেন? তিনি জনগনকে ভাইপো উপহার দিয়েছেন। তিনি শুধু ভাইপোর রোজগারের জন্য আছে, আর বিজেপি এলে বাংলার প্রতিটি যুবক পাবেন রোজগারের সুযোগ। বিপ্লব দেবের দাবি, মানুষ এখন পরিবর্তন চায় এবং আসন্ন নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জয়ী করবে। তিনি বলেন, একসময় বাংলা ছিল দেশের অন্যতম শক্তিশালী রাজ্য। অন্য রাজ্যের মানুষ এখানে এসে কাজ করত। কিন্তু দীর্ঘদিনের বাম শাসন ও বর্তমান তৃণমূল সরকারের ব্যর্থতায় আজ রাজ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন।

এসআইআর ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন, আইন অনুযায়ী যেখানেই অপরাধ ঘটুক, এসআইআর হবে। এটা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, বরং প্রশাসনিক প্রক্রিয়া। রাজনৈতিক দলের কাজ হল মানুষের পাশে থাকা।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top