News Flash

  • Home
  • বিদেশ
  • বিএনপি নেতা গয়েশ্বরের হুঁশিয়ারি— “রাস্তায় নামলে ইউনূস সরকার এক মুহূর্তও টিকবে না”
Image

বিএনপি নেতা গয়েশ্বরের হুঁশিয়ারি— “রাস্তায় নামলে ইউনূস সরকার এক মুহূর্তও টিকবে না”

লতিফুর রহমান, ঢাকা, ২ নভেম্বর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি শোনাল বিএনপি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রবিবার বলেন, “আমরা যদি রাস্তায় নামি, সরকার টিকবে কি না, তা নিয়েই সংশয় আছে।”
ঢাকায় প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এখনো আন্দোলনে সংযম দেখাচ্ছি—শান্তি বজায় রাখার জন্য। কিন্তু সরকার নীরব আছে, জুলাই সনদ নিয়ে কোনো জবাব দিচ্ছে না।”
গয়েশ্বরের অভিযোগ, “সনদ স্বাক্ষরের দুই দিন পরই যখন আমরা চূড়ান্ত কপি পাই, দেখি কিছু অংশ বদলে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এদিকে, বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা শুধু সেই অংশগুলির দায় নেব যেগুলিতে আমাদের স্বাক্ষর রয়েছে। পরবর্তীতে যে সংযোজন ও বিয়োজন করা হয়েছে, তার সঙ্গে বিএনপি-র কোনো সম্পর্ক নেই।” তিনি অভিযোগ করেন, “সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন জনগণকে মিথ্যা বলেছে, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
ফখরুল আরও বলেন, “জামায়াত জুলাই বিপ্লবকে অতিরঞ্জিত করে ১৯৭১-এর ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে।”
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ফখরুলের মন্তব্য, “তিনি এখন ভারত থেকে প্রচারণা চালাচ্ছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই—হাসিনাকে ফেরত দিন, যাতে তাঁর বিচার হয়।”

Releated Posts

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026

এসসিও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী মোদির ভাবনার পুনরুল্লেখ ভারতের

বিশকেক, ২৪ জুলাই (আইএএনএস): সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং…

ByByNews Desk Jul 24, 2026

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top