News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে পাচারকালে মধুপুরে পুলিশের জালে ৭ লক্ষ টাকার অবৈধ ওষুধ উদ্ধার, পলাতক পাচারকারী
Image

বাংলাদেশে পাচারকালে মধুপুরে পুলিশের জালে ৭ লক্ষ টাকার অবৈধ ওষুধ উদ্ধার, পলাতক পাচারকারী

আগরতলা, ৩১ অক্টোবর: আবারও সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র। বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ অবৈধ ওষুধসহ একটি গাড়ি আটক করেছে মধুপুর থানার পুলিশ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়—মধুপুর থানাধীন আনন্দ চৌমুহনী এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি আটক করে।

তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর ওষুধ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩,০০০টি প্রেসারের ওষুধ, ১,৮০০টি ওয়ানমেন্ট এবং ৩০০টি জেল, যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পাচারকারী হঠাৎ গাড়ি থামিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধ বাংলাদেশে অবৈধ পথে পাচারের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল।
এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে এবং পাচারচক্রের মূল হোতাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top