News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারের ঘটনা বিজেপির অন্ত:কোন্দলের প্রতিচ্ছবি, রাজনৈতিক লাভালাভের স্বার্থে আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে একাংশ: সুদীপ
Image

শান্তিরবাজারের ঘটনা বিজেপির অন্ত:কোন্দলের প্রতিচ্ছবি, রাজনৈতিক লাভালাভের স্বার্থে আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে একাংশ: সুদীপ

আগরতলা, ২৪ অক্টোবর:
শান্তির বাজারের ঘটনা বিজেপির অন্ত:কোন্দলের প্রতিচ্ছবি। বর্তমানকে কালিমালিপ্ত করার জন্যই প্রাক্তনের চেষ্টা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে এটাই স্পষ্ট। একটা অংশের মানুষ রাজনৈতিক লাভালাভের স্বার্থে ৮০ – র পরিস্থিতি রাজ্যে ফিরিয়ে আনতে চাইছে। আজ শান্তিরবাজারের ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে জিবি হাসপাতালে একথা বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি বলেন, শান্তিরবাজারের ঘটনায় আহত বিডিও, ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। পুলিশের সামনে যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। বাঙালি বলেই তাদের উপর আক্রমণ করা হয়েছে। রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে শান্তির বাজারের ঘটনায় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরো বলেন, একটা শ্রেণীর মানুষ রাজনৈতিক লাভা লাভের স্বার্থে রাজ্যে ৮০ – র পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে। বনধের আহ্বায়ক সহ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবী জানিয়েছেন কংগ্রেস বিধায়ক। এভাবে চলতে দেওয়া যায় না, এই ঘটনাগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানান বিধায়ক।

এদিকে বিজেপির বিরুদ্ধে তিনি অন্ত:কলহের অভিযোগ তোলেন। বিধায়কের দাবি, দলীয় অন্তঃকলহের জেরেই এই ঘটনা সংঘটিত করা হয়েছে। বর্তমানকে কালিমালিপ্ত করার জন্য প্রাক্তনের এহেন পদক্ষেপ বলেও কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক।

তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্যই তিনি দায়িত্বে রয়েছেন। তাই প্রশাসনের সামনে সাধারণ মানুষ মার খাচ্ছেন, তাদের জীবন সম্পত্তিহানি হচ্ছে তা মেনে নেওয়া যায় না। গোটা ঘটনা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই পুলিশকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেন তিনি। বিধায়কের কথায়,”পুলিশকে ফ্রি হ্যান্ড দিন, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারলেই রাজ্যের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে”। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধায়ক। পাশাপাশি যাদের সম্পত্তিহানি হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top