News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের সবচেয়ে বড় বর্জ্য থেকে শক্তি প্ল্যান্টের উদ্বোধন করলেন অমিত শাহ
Image

গুজরাটের সবচেয়ে বড় বর্জ্য থেকে শক্তি প্ল্যান্টের উদ্বোধন করলেন অমিত শাহ

আহমেদাবাদ, ১ নভেম্বর (হি.স.): শুক্রবার গুজরাটের বৃহত্তম ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে শক্তি) প্ল্যান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্ল্যান্টটি পরিচালনা করবে জিন্দাল আরবান ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং এটি থেকে উৎপন্ন বিদ্যুৎ গুজরাট এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে বিক্রি করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের পিরানা রোডে অবস্থিত আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে ৩৭৫ কোটি টাকার ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের উদ্বোধন করেন এদিন।

এএমসি স্থায়ী সমিতির চেয়ারম্যান দেবাং দানি বলেছেন যে এএমসি পিরানা ডাম্পিং সাইটে ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করে আবর্জনা আলাদা করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয়। জিন্দাল আরবান ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্লান্টে প্রতি ঘণ্টায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে অর্থাৎ দৈনিক ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top