News Flash

  • Home
  • খেলা
  • স্প্যানিশ ফুটবল: রিয়ালকে গুঁড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠে গেল  গেল বার্সা
Image

স্প্যানিশ ফুটবল: রিয়ালকে গুঁড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠে গেল  গেল বার্সা

সান্তিয়াগো, ২৭ অক্টোবর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে মরসুমের প্রথম ক্লাসিকোর লড়াইয়ে ৪-০ গোলে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে লা লিগার টেবিলে ৬ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। প্রথমার্ধের পর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার।৫৪ থেকে ৫৬ মিনিটের মধ্যে দুটি গোল করেন লেভানদোভস্কি। তাঁর প্রথম গোলটিতে  মার্ক কাসাদোর অ্যাসিস্ট ছিল। তাঁর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে শটে গোল করেন  লেভানদোভস্কি। এর দু মিনিট পর ৫৬ মিনিটে  আলেহান্দ্রো বাল্দের ক্রসে বক্সে লাফিয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। সেই সঙ্গে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির গোল হয়ে গেল ১১ ম্যাচে ১৪টি গোল ।

এই ম্যাচ জিতে বার্সেলোনা লা লিগায় টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল।  এ আগে এর্নেস্তো ভালভের্দের কোচিংয়ে ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল বার্সিলোনা।

৭৭ মিনিটে পর রাফিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে গোল করেন ইয়ামাল। আর ৮৪তম মিনিটে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন রাফিনিয়া।

১১ ম্যাচে ১০ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩০। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে  থাকল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top