News Flash

  • Home
  • Uncategorized
  • লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে মাফিয়ার দৌরাত্ম্য, মিথ্যা মামলায় ফাঁসলেন ব্যবসায়ী
Image

লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে মাফিয়ার দৌরাত্ম্য, মিথ্যা মামলায় ফাঁসলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ বকেয়া টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী৷ ঘটনা দুর্জয়নগর suicide_prevention_final_141143071927এলাকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি৷ অভিযুক্তরা মাফিয়া বলেই পরিচিত৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে আক্রান্তের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির মামলা গ্রহণ করেছে৷ তাতে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসী ক্ষুব্ধ সোমবার আগরতলা মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷ মিথ্যা মামলাপ্রত্যাহার করে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা৷ সংবাদ সূত্রে জানা যায়, দুর্জয়নগর এলাকার নিতাই সাহার দোকান থেকে বহুদিন ধরেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিচ্ছিলেন এলাকারই সঞ্জয় সাহা ও গোপাল সাহা৷ তাদের কাছে প্রচুর পরিমাণ বকেয়া টাকা জমে গেছে৷ তারা টাকা দিচ্ছিল না৷ গত সাত সেপ্ঢেম্বর দোকানমালিক নিতাই সাহা তাদের বাড়িতে গিয়েছিলেন বকেয়া টাকা আদায় করার জন্য৷ কিন্তু তারা টাকা ফেরত দেয়নি৷ উপরন্তু ব্যবসায়ী নিতাই সাহাকে মারধর করে জখম করে৷ এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নিতাই সাহা৷ পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ জানা যায়, সঞ্জয় সাহা ব্যবসায়ী নিতাই সাহার বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির মামলা দায়ের করেছে৷ নিতাইবাবু নাকি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর শ্লীলতাহানি করেছে৷ তাতে পরিস্থিতি উল্টো মোড় নেয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ কারণ ব্যবসায়ী নিতাই সাহা এলাকায় একজন স্বজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত৷ তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ সে কারণেই এলাকাবাসী সোমবার পশ্চিম মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷ মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তারা৷ পুলিশ এলাকাবাসীদের আশ্বাস দিয়েছে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top