News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের
Image

নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : নির্বাচনি আচরণ বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রীসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্রাত্যকে অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল। কয়েকদিন আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন (ওয়েবকুপা)-র রাজ্য কনভেনশন আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য।

অভিযোগ, সম্মলনে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও আলোচনা করেন মন্ত্রী। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। কংগ্রেস ও বিজেপির তরফে বিষয়টি নিয়ে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা। রাজভবন সূত্রের খবর, সেই প্রেক্ষিতেই ব্রাত্যকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। অন্যদিকে, এবিষয়ে ব্রাত্য বসু বলেছেন, ‘এটা হাস্যকর নির্দেশ। বিধিভঙ্গ করলে নির্বাচন কমিশন দেখবে।’

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top