News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ডে খয়েরপুরে পুড়ে ছাই পাঁচটি দোকান
Image

ভয়াবহ অগ্ণিকান্ডে খয়েরপুরে পুড়ে ছাই পাঁচটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল পাঁচটি দোকান৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটে খয়েরপুরের নতুন বাজার এলাকায়৷ শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে৷ দমকল বাহিনীর তৎপরতায়  নিয়ন্ত্রণে আসে আগুন৷  ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই  হল পাঁচটি দোকান৷ রবিবার ভোরে খয়েরপুরের নতুনবাজার এলাকায় ঘটে ঘটনাটি৷  তিনটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ ক্ষয়ক্ষতি  প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা৷ তিনটি দোকানের মধ্যে একটি মিষ্টির দোকান, একটি সেলুন এবং একটি ভ্যারাইটিজ দোকান পুড়ে যায়৷  এদিন ভোর রাতে আগুন দেখতে পান এলাকাবাসী৷ প্রথমে কয়েকজন দেখে চিৎকার শুরু করেন৷ এরপর অন্যান্য লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷  ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন বিভিন্ন স্টেশন থেকে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে৷ এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে৷ দমকল কর্মীদের ধারণা  শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোধজং থানার পুলিশ৷ পুলিশ এব্যাপারে একটি মামলা হাতে নিয়েছে৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top