News Flash

  • Home
  • খেলা
  • নির্বিঘ্নে সম্পন্ন হল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন
Image

নির্বিঘ্নে সম্পন্ন হল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচনে ২৩-৫ ভোটে তপন লোধ গোষ্ঠী জয়ী হয়েছেন।

প্রসঙ্গত, আজ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ভোট অনুষ্ঠিত হয়। এদিন মোট ৩০ জন ভোটার ছিলেন। হাইকোর্টের নির্দেশের মান্যতা দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ভোট। ১৮ টি সাব ডিভিশন, ১৪টি ক্লাব ও ১ জন লাইফ মেম্বার ছিল। ইতিমধ্যেই তিনটি ভোট বাতিল হয়েছে কৈলাসহর, আমবাসা ও কাঞ্চনপুরের প্রতিনিধিদের। নমিনেশন পেপারে ত্রুটি থাকার জন্য তাদের ভোটাধিকার বাতিল হয়েছিল।

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন জয় লাভ করে। সচিব পদে সুব্রত দে, সহ-সচিব পদে জয়ন্ত দে ও সহ-সভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফ মেম্বার পদে জয়লাভ করে অলক ঘোষ। আজ ভোট হয়েছে সভাপতি , কোষাধক্ষ্য ও কাউন্সিল মেম্বার পদে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় অমিত রক্ষিত ও তপন লোধের মধ্যে। কোষাধক্ষ্য পদে লড়াই হয় জয়নাল দাস ও বাসুদেব চক্রবর্তীর মধ্যে এবং কাউন্সিল মেম্বার হিসেবে লড়াই করছেন তপন চৌধুরী ও সৌমিত্র গোপ।

জয়ী তপন লোধ বলেন, নির্বিঘ্নভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। হাইকোর্টের নির্দেশের মান্যতা দিয়ে আজ ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিনে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাছাড়া কোষাধ্যক্ষ ও কাউন্সিল মেম্বার হিসেবে জয়ী হয়েছেন বাসুদেব চক্রবর্তী ও সৌমিত্র গোপ।  

এদিন ভোটপর্ব শেষ হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তপন লোধ বলেন, আগামিদিনে সকলকে নিয়ে তিনি ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top