News Flash

  • Home
  • দেশ
  • “শিক্ষার গঙ্গাপ্রাপ্তি হয়ে গেছে“, নরেন্দ্রপুরের স্কুলের ঘটনায় তোপ সুকান্তর
Image

“শিক্ষার গঙ্গাপ্রাপ্তি হয়ে গেছে“, নরেন্দ্রপুরের স্কুলের ঘটনায় তোপ সুকান্তর

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.) : শিক্ষাঙ্গণে বহিরাগতদের ঢুকে ব্যাপক ভাঙচুর ও মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সাংবাদিকদের তিনি বললেন, “পশ্চিমবঙ্গে শিক্ষার গঙ্গাপ্রাপ্তি হয়ে গেছে বলা ভাল।“

সুকান্তবাবু বলেন, “দেখুন হামলাকারীরা তৃণমূল আশ্রিত কোনও কাউন্সিলার বা বিধায়ক হবে। তাই তো হচ্ছে পশ্চিমবঙ্গে। ছাগল স্কুলের পোষাক পড়ে ঘুরছে। শিক্ষামন্ত্রী জেলের ভেতরে। শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা। পর্ষদের সভাপতিও কখনও জেলে যান।

এর পরে দুষ্কৃতীরা হয়তো ভাবছে মুখ্যমন্ত্রী এ রাজ্যের শিক্ষাব্যবস্থাকে শেষ করার ব্যবস্থা করেছেন। শিক্ষক রেখে কী হবে? পেটা এগুলোকে!“

আপনি নিজে একজন শিক্ষক। শিক্ষাঙ্গণে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের এরকম মারধর করা যায়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাঙালি দেখুক না, কাকে মুখ্যমন্ত্রী করেছে। কাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবতে হবে! অশিক্ষিতদের যদি গদিতে বসার এরকমই হবে!”

প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয়েছে বলে

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ। সাংবাদিকের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন, “তাহলে তৃণমূলের শিক্ষা সেলের নেতা! মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা পেয়েছেন।”

প্রসঙ্গত, শনিবার নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনায়নিয়ে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, হঠাৎই বহিরাগতরা স্কুলে ঢুকে পড়ে। তারপর স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের মারা হয়।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top