News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশী মদের দোকানে খোলার প্রতিবাদে সরব এলাকাবাসী
Image

দেশী মদের দোকানে খোলার প্রতিবাদে সরব এলাকাবাসী

আগরতলা, ১৯ ডিসেম্বর : দেশী মদের দোকানে খোলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসী। এরই প্রতিবাদে উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকায় পথ অবরোধ করেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

জনৈক এলাকাবাসীর অভিযোগ, উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকা শান্তিপ্রিয় এবং ঘনবসতি। তাছাড়া পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতিকালে দেখা যাচ্ছে দেশী মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে। পাশাপাশি এলাকায় স্কুলের পাশেই আবর্জনার ডাম্পিং স্টেশন করা হয়েছে। আবর্জনার দুর্গন্ধে সবার দমবন্ধকর অবস্থা হচ্ছে। আরও অভিযোগ, এ বিষয়ে এলাকবাসীর পক্ষ থেকে দোকানের কর্তৃপক্ষকে বন্ধ করার জন্য আবেদন জানানো হলে কর্ণপাত করেননি তাঁরা । অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে বসেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেপ্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তাঁরা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top