News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে তৃণমূল মাথাচারা দিয়ে উঠছে, কর্মচারীদের সতর্ক করলেন পুর্তমন্ত্রী
Image

রাজ্যে তৃণমূল মাথাচারা দিয়ে উঠছে, কর্মচারীদের সতর্ক করলেন পুর্তমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজ্যে তৃণমূল মাথাচারা দিয়ে উঠায় কর্মচারীদের সতর্ক করলেন পূর্ত ও স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শত্রুরা ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে৷ তাই সবাই সতর্ক থাকুন৷ রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই আহ্বান জানালেন বাদল চৌধুরী৷
BADAL CHOUDHURY TRIPURAরাজ্যে তৃণমূলের হঠাৎ মাথাচারা দিয়ে উঠায় কর্মচারীদের সতর্ক করলেন পূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন৷ এর জন্য সতর্ক থাকতে হবে কর্মচারীদের৷ রবিবার আগরতলায় ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বাদল চৌধুরী৷ ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে৷ যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে৷ বাদল চৌধুরী বলেন, রাজ্যে ক্ষতিগ্রস্ত কংগ্রেস৷ রাজ্যে রাজ্যে ভেঙে যাচ্ছে৷ এখন কংগ্রেস ভেঙে তৃণমূলে যাচ্ছে৷ রাজ্যেও তৃণমূল মাথাচারা দিচ্ছে৷ এর জন্য সতর্ক থাকতে হবে সকলকে৷
বাদলবাবু এদিন আইপিএফটিকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন৷ এই দলটি জঙ্গিদের সাথে যোগাযোগ রেখে রাজনৈতিক দল গঠন করেছে৷ এর থেকে সতর্ক থাকতে হবে৷ তিনি বলেন, শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে৷ তার থেকে সজাগ থাকতে হবে কর্মচারীদের৷ এদিন বাদল চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক চন্দন ভৌমিক ও জয়শ্রী দেবববর্মা প্রমুখ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top