নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজ্যে তৃণমূল মাথাচারা দিয়ে উঠায় কর্মচারীদের সতর্ক করলেন পূর্ত ও স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শত্রুরা ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে৷ তাই সবাই সতর্ক থাকুন৷ রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই আহ্বান জানালেন বাদল চৌধুরী৷
রাজ্যে তৃণমূলের হঠাৎ মাথাচারা দিয়ে উঠায় কর্মচারীদের সতর্ক করলেন পূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন৷ এর জন্য সতর্ক থাকতে হবে কর্মচারীদের৷ রবিবার আগরতলায় ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের ত্রয়োদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বাদল চৌধুরী৷ ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে৷ যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে৷ বাদল চৌধুরী বলেন, রাজ্যে ক্ষতিগ্রস্ত কংগ্রেস৷ রাজ্যে রাজ্যে ভেঙে যাচ্ছে৷ এখন কংগ্রেস ভেঙে তৃণমূলে যাচ্ছে৷ রাজ্যেও তৃণমূল মাথাচারা দিচ্ছে৷ এর জন্য সতর্ক থাকতে হবে সকলকে৷
বাদলবাবু এদিন আইপিএফটিকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন৷ এই দলটি জঙ্গিদের সাথে যোগাযোগ রেখে রাজনৈতিক দল গঠন করেছে৷ এর থেকে সতর্ক থাকতে হবে৷ তিনি বলেন, শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে৷ তার থেকে সজাগ থাকতে হবে কর্মচারীদের৷ এদিন বাদল চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক চন্দন ভৌমিক ও জয়শ্রী দেবববর্মা প্রমুখ৷
রাজ্যে তৃণমূল মাথাচারা দিয়ে উঠছে, কর্মচারীদের সতর্ক করলেন পুর্তমন্ত্রী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















