News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ সাথী অভিযানের অ্যাম্বাসাডর হলেন দিয়া মির্জা
Image

স্বচ্ছ সাথী অভিযানের অ্যাম্বাসাডর হলেন দিয়া মির্জা

মুম্বই, ৭ জুন (হি.স.) : দেশকে পরিষ্কার পরিছন্ন করে তোলার বার্তা দিতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা| স্বচ্ছ সাথী অভিযানের অ্যাম্বাসাডর হলেন দিয়া মির্জা| স্বচ্ছ সাথী হল কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের একটা অংশ | যা ছাত্র-ছাত্রীদের নিয়ে করা হয়|
স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে দিয়া জানান, এই অভিযান ভারত সরকারের এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মনে করেন| এছাড়া স্বচ্ছ সাথী পরিকল্পনাটিরও সমান গুরুত্ব রয়েছে| দেশ পরিষ্কারের কাজে যুব সমাজকে উদ্বুদ্ধ করা খুব দরকার|
সারা দেশের ১০ হাজার স্কুল থেকে ২ হাজারের বেশি ছাত্র-ছাত্রীকে স্বচ্ছ সাথী পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়েছে| এমনকী সব স্কুলকেই অনুরোধ করা হয়েছে যাতে ছাত্র-ছাত্রীকে এই পরিকল্পনাতে যোগ দেওয়ার কথা বলা হয়| স্বচ্ছ ভারত অভিযানের অধিকর্তা প্রবীণ প্রকাশের মতে, দিয়া হলেন যুব সম্প্রদায়ের আইকন এবং তিনি প্রথম থেকেই স্বচ্ছ ভারত অভিযানের প্রতিটি অনুষ্ঠানে থেকেছেন| ভারত সরকারকে সাহায্য করেছেন| দিয়া খুব তাড়াতাড়ি যুব সম্প্রদায়ের কাছে দেশ পরিষ্কার রাখার বার্তা পৌঁছাতে পারবেন বলে তিনি মনে করেন|
এই অভিযানকে সফল করে তুলতে হলে, দিয়াকে দেশের বিভিন্ন স্কুল, কলেজে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে| এমনকী বিভিন্ন মোটিভেশনল ভিডিওর মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে| দিয়া আরও জানান, কয়েক বছর ধরে তিনি চেষ্টা করছেন দেশের সকল জনগণকে এই অভিযানে যুক্ত করতে| এমনকী সকলে মিলে যদি স্বচ্ছতার প্রতি পদক্ষেপ নেওয়া যায়, তবেই পরিষ্কার পরিছন্ন দেশ গড়া সম্ভব হবে বলে তিনি মনে করেন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top