News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভার অধ্যক্ষাকে স্মারক বিজেপির

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভার অধ্যক্ষাকে স্মারক বিজেপির

BJP LOGOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভার অধ্যক্ষাকে অবহিত করল বিজিপি রাজ্য কমিটি৷ একই সঙ্গে একটি স্মারকও তুলে দেওয়া হয়েছে দলের তরফে৷ স্মারকলিপিতে রাজ্যে বিভিন্ন সময়ে নারী নির্যাতন ও রাজনৈতিক হিংসার তথ্য উল্লেখ করা হয়েছে৷
রাজভবনে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজনের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন৷ মূলত রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতি অধ্যক্ষার গোচরে নেওয়া হয়৷ উক্ত প্রতিনিধি দলে মোট পাঁচ জন নির্যাতিতা এবং তাদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন৷ তারা হলেন, আগরতলার টাটাকালীবাড়ির সোমা মজুমদার, ফটিকরয়ের সবিতা ভট্টাচার্য্য, তেলিয়ামুড়ার রাঙ্খলপাড়ার কবিতা কলই, আমবাসার অলক দেব এবং সিধাইয়ের চাচুবাজারের ধর্ষিতা নাবালিকা৷ অধ্যক্ষা প্রত্যেকের কথা আলাদা ভাবে শুনেন৷ সবকিছু শুনে তিনি রীতিমতো স্তম্ভিত হন৷ আলোচনাকালে তিনি উল্লেখ করেন উত্তর পূর্বাঞ্চলের এই ছোট রাজ্য মহিলাদের অবস্থা যে কতটা ভয়াবহ তা তিনি আসলে জানতে পারতেন না৷
সব মহিলা নির্যাতিতাদের এবং কমলপুর কলেজে ছাত্র জঘন্য আক্রমণের শিকার অলক দেবকে এই বলে আশ্বাস দেন যে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য তিনি যথাসাধ্য উদ্যোগ নেবেন৷ পরে প্রত্যেক নির্যাতিতা এবং বিজেপি নেতৃত্বের কাছে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন যে রাজ্যে একজন সামান্য পুলিশ কনস্টেবল তাদের অভিযোগে কর্ণাপত করেনি৷ সেই জায়গায় লোকসভার স্পীকার যেভাবে মনযোগ সহকারে তাদের অত্যাচারের বর্ণনা শুনেছেন তাতে প্রত্যেকেই আপ্লুত এবং আশাবাদী যে তারা ন্যায় বিচার পাবেন৷ বিজেপির প্রতিনিধি দলে ছিলেন রাষ্ট্রীয় প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ৷
এদিকে, বিজেপি নেতৃত্বেও রাজ্যপাল তথা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উপর সাংসদ জীতেন্দ্র চৌধুরী যে প্রতিক্রিয়া সেটা স্বাভাতই একটা অপরিপক্ক রাজনীতিবিদের পরিচয় দেয়৷ সাধারণ দৃষ্টিতে দেখলে এই বিষটা এই রকম জায়গায় দাঁড়ায় যে প্রধানমন্ত্রীর উপর মাননীয় রাজ্যপালের উপর তিনি যে অনৈতিক আক্রমণাত্মক মন্তব্য করে নিজেকে রাজনৈতিক প্লেটফর্ম জীবিত রাখার যে সস্তা প্রয়াস চালাচ্ছেন তারই প্রমাণ পাওয়া গেল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top