News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
Image

মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে মেট্রোর কাজের জন্য এখনই ময়দান চত্বরে কোনও গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার চিন্তা ভাবনা চলছিল। কিন্তু সেই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতি নেই, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

তাঁদের বক্তব্য, ২৬ সেপ্টেম্বর থেকে তিন বার আরটিআই করে জানতে চাওয়া হয়েছে এই গাছগুলি কাটার প্রয়োজনীয় অনুমতি রয়েছে কি না। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে কোনও জবাব পাওয়া যায়নি বলেই দাবি মামলাকারী সংগঠনের। এমন অবস্থায় তাই হাইকোর্টের দ্বারস্থ হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিন মামলার শুনানির সময় যে পরিমাণ গাছ কাটার কথা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে, তা উদ্বেগের।” বিচারপতি এদিন আরও বলেন, “শহরের যে কোনও মানুষ স্বীকার করবে যে ময়দান শুধু একটি খোলা জায়া নয়, এটি আরও অনেক বেশি। শহরের ফুসফুস হল এই ময়দান।”

১৯৫০ সাল থেকে যে শহরগুলির তাপমাত্রা বছর বছর বেড়ে চলেছে, তার মধ্যে কলকাতা অন্যতম, সে কথাও এদিন বলেন বিচারপতি।

Releated Posts

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: রাহুল গান্ধীর মানহানি মামলা খারিজের আবেদন বম্বে হাইকোর্টে নাকচ

মুম্বই/নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলার…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top