News Flash

  • Home
  • প্রধান খবর
  • “বিজেপি আপনাদের জমি কেড়ে নিতে চাই”, কার্গিলে বললেন রাহুল গান্ধী
Image

“বিজেপি আপনাদের জমি কেড়ে নিতে চাই”, কার্গিলে বললেন রাহুল গান্ধী

লাদাখ, ২৫ আগস্ট (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার কার্গিলে তিনি বলেছেন, “বিজেপি আপনাদের জমি কেড়ে নিতে চাই।” লাদাখের কার্গিলে এদিন এক জনসভায় রাহুল বলেছেন, “লাদাখ একটি কৌশলগত অবস্থান…একটি বিষয় খুব স্পষ্ট যে চীন ভারতের জমি কেড়ে নিয়েছে…এটা দুঃখজনক যে বিরোধীদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চিও চিন দখল করেনি। এটি একটি মিথ্যা।”

ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধী বলেছেন, “কয়েক মাস আগে, আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম, এর নাম ছিল ”ভারত জোড়া যাত্রা। উদ্দেশ্য ছিল দেশে বিজেপি-আরএসএস দ্বারা ছড়িয়ে পড়া ঘৃণা ও হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো…যাত্রার বার্তাটি ছিল- ”নফরত কে বাজার মে হাম মহব্বত কি দুকান খুলনে নিকলে হ্যায়”। গত কয়েকদিনে আমি নিজেও এসব দেখতে পেয়েছি। যাত্রার সময়, শীতে তুষারপাতের কারণে আমি লাদাখ যেতে পারিনি। লাদাখে যাত্রা পরিচালনা করার কথা আমার মনে ছিল এবং তাই আমি এবার একটি মোটরবাইকে করে এগিয়ে গিয়েছিলাম।” প্রসঙ্গত, রাহুল গান্ধী এদিন লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top