News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য ইসরোর, সফল উত্ক্ষেপণ শেষ নেভিগেশন স্যাটেলাইটের
Image

সাফল্য ইসরোর, সফল উত্ক্ষেপণ শেষ নেভিগেশন স্যাটেলাইটের

ISROশ্রীহরিকোটা, ২৮ এপ্রিল (হি.স.): সাফল্যের সঙ্গে সপ্তম তথা শেষ নেভিগেশন স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো| বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে আইআরএনএসএস-১জি স্যাটেলাইটটিকে উত্ক্ষেপণ করা হয়| আইআরএনএসএস বা ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের এই শেষ স্যাটেলাইটটি রিয়েল টাইম পজিশনিং এবং দেশের সময় ব্যবস্থাকে উন্নত করবে| এদিন সপ্তম নেভিগেশন স্যাটেলাইটের সফল উত্ক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি বলেন, ‘আমাদের রাস্তা আমরাই তৈরি করব| কীভাবে যাব, কীভাবে পেঁৗছব, এই সবই আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হবে| জনতাকে এটা বিজ্ঞানীদের দেওয়া একটা বিশাল উপহার|
এই নিয়ে মোট ৭টি নেভিগেশন স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করা হল| চলতি বছরে এখনও পর‌্যন্ত ৪টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে ইসরো| আইএসএনএসএস-১এ, ১বি, ১সি, ১ডি, ১ই, ১এফ-কে মহাকাশে ইতিমধ্যেই উত্ক্ষেপণ করা হয়েছে| বৃহস্পতিবার উত্ক্ষেপণ করা হয়েছে আইআরএনএসএস-১জি-কে| ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইটটি চলতি বছর ১০ মার্চ উক্ষেপণ করা হয়|
ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-১এফ বা আইআরএনএসএস-১ এফ টিতে মোট ৯টি স্যাটেলাইট রয়েছে| এরমধ্যে ৭টিকে স্থাপন করা হয়েছে কক্ষপথে| বাকি দুটি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে ভূপৃষ্ঠেই| মোট চারটি স্যাটেলাইটের সাহায্যে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে| প্রতিটি স্যাটেলাইট তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরোর এক আধিকারিক|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top