News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ডায়াবিটিস রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি ঃ জে পি নাড্ডা
Image

ভারতে ডায়াবিটিস রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি ঃ জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : আরও বিপজ্জনক চেহারা নিচ্ছে ডায়াবিটিস | এই মুহূর্তে ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি |  মঙ্গলবার রাজ্যসভায় এ কথা  জানিয়েছেন  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা  |  এদিন তিনি বলেন, ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফেডারেশন জানাচ্ছে, ভারতে এই মুহূর্তে মধুমেহ রোগে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছুঁই ছুঁই | সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে ভারতের অবস্থান পৃথিবীর  প্রথম তিনটি ডায়াবিটিস আক্রান্ত দেশের মধ্যে, যা স্বাস্থ্যক্ষেত্র মোটেই দেশের উজ্জ্বল ছবি তুলে ধরে না| ১৯৮০ থেকে ২০১৪-র মধ্যে মহিলাদের মধ্যে ডায়াবিটিস রোগীর সংখ্যা ৮০ শতাংশ বেড়েছে বলেও নাড্ডা জানিয়েছেন| কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ক্যানসার, ডায়াবিটিস, হৃদযন্ত্রের সমস্যা ও স্ট্রোকের মত অসুখ সামাল দেওয়ার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দেশজুড়ে জেলা স্তর পর‌্যন্ত ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র| দেখা হচ্ছে, জীবনচর‌্যায় পরিবর্তন এনে ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অসুখে আক্রান্তের সংখ্যা কমানো যায় কিনা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top