নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : আরও বিপজ্জনক চেহারা নিচ্ছে ডায়াবিটিস | এই মুহূর্তে ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি | মঙ্গলবার রাজ্যসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা | এদিন তিনি বলেন, ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফেডারেশন জানাচ্ছে, ভারতে এই মুহূর্তে মধুমেহ রোগে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছুঁই ছুঁই | সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে ভারতের অবস্থান পৃথিবীর প্রথম তিনটি ডায়াবিটিস আক্রান্ত দেশের মধ্যে, যা স্বাস্থ্যক্ষেত্র মোটেই দেশের উজ্জ্বল ছবি তুলে ধরে না| ১৯৮০ থেকে ২০১৪-র মধ্যে মহিলাদের মধ্যে ডায়াবিটিস রোগীর সংখ্যা ৮০ শতাংশ বেড়েছে বলেও নাড্ডা জানিয়েছেন| কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ক্যানসার, ডায়াবিটিস, হৃদযন্ত্রের সমস্যা ও স্ট্রোকের মত অসুখ সামাল দেওয়ার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দেশজুড়ে জেলা স্তর পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র| দেখা হচ্ছে, জীবনচর্যায় পরিবর্তন এনে ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অসুখে আক্রান্তের সংখ্যা কমানো যায় কিনা|
ভারতে ডায়াবিটিস রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি ঃ জে পি নাড্ডা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















